জয়পুরহাটের পাঁচবিবিতে চায়না দুয়ারী জাল জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে চায়না দুয়ারী জাল জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চুড়া কেশবপুর (লালব্রিজ) এলাকার জলাশয় থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মৎস্য সংরক্ষণ অভিযানের আওতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জব্দকৃত জালগুলো তৎক্ষণাৎ ঘটনাস্থলেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলেন।

ওই জলাশয় থেকে ১২'টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হলেও এসময় জালের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য ৫০'হাজার টাকা বলে জানান মৎস্য অফিস।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ মৎস্য সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: মাহমুদা খাতুন, থানার এসআই মো: আনোয়ার হোসেন ও অফিস সহকারী মো: সামছুল আলম প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/143901