বগুড়ার শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফুলদিঘী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/142377