বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ মাসে শুরু হতে যাওয়া দ্বিপক্ষীয় সিরিজের সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আগের সূচি অনুযায়ী একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে পরিবর্তন এনেছে বিসিবি। একদিন করে পিছিয়ে ম্যাচ তিনটি হবে।
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজটি হবে চট্টগ্রামে। সিরিজটির তিন ম্যাচ হওয়ার কথা ছিল ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। তবে নতুন সূচি অনুযায়ী এখন ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।