সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি একনলা পাইপগান জব্দ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫৯২ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৩৬৪ জন রয়েছে বলে জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/141943