সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯৮৩

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯৮৩

চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে মোট ৯৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ৬০৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ৩৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি ছুরি, একটি থ্রি-কোয়ার্টার এলজি, তিনটি কার্তুজ ও দু’টি পাইপগান উদ্ধার করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/141763