চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে শ্রীকান্ত হাওলাদার(৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কানসাট ইউনিয়নের বিলবাড়ি গ্রামের লবান হাওলাদারের ছেলে। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকান্ত গত বুধবার দিবাগত রাত ১টা পর্যন্ত গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরে পূজা করেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফিরে যান নি। পরিবার থেকে খোঁজ করেও তার সন্ধান মেলে নি।

পরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শ্রীকান্তের বাড়ি ও গ্রামের মন্দিরের অদূরে একটি আমগাছে শ্রীকান্তের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যা ও ধার-দেনার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/141751