খুলনায় জাল টাকাসহ গ্রেপ্তার ১ খুলনায় জাল টাকাসহ গ্রেপ্তার ১

খুলনায় জাল টাকাসহ গ্রেপ্তার ১ খুলনায় জাল টাকাসহ গ্রেপ্তার ১

খুলনায় জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানায়।  

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহিদ গোলজার (৫২)। তিনি বটিয়াঘাটা উপজেলার কল্যানশী এলাকার মৃত মান্নান গোলজারের ছেলে।

পুলিশ জানায়, শহিদ গোলজারের কাছ থেকে ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/141465