টাইব্রেকারে ভারতের কাছে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয়—এটা যেন বাংলাদেশের ফুটবলের এক নিয়মিত চিত্র ছিল। সেই চিত্রটাই আজ বদলে ফেলেছিল অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে একদম শেষ মুহূর্তে ভারতকে গোল দিয়ে সমতায় ফেরে। কিন্তু ২-২ গোলে ড্র করেও বিজয়ের হাসি হাসা হয়নি বাংলাদেশের।
দুর্দান্ত কামব্যাকের গল্প যে টাইব্রেকারে মাটি হয়ে গেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধা হেরেছে বাংলাদেশ। ভারতের ৪ সফল শটের বিপরীতে তিনটি নিয়ে প্রথম দুটিতে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। তাতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়।
ভারতের বিপক্ষে প্রতিশোধ আর নেওয়া হলো না বাংলাদেশের।