ইসরায়েলে ড্রোন হামলা চালালো হুথি
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাত-এর একটি হোটেলে হুথি বিদ্রোহীদের ড্রোন আঘাত হেনেছে। এ ঘটনার পর সেখানে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এই হামলা তারা করেছে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে।
সম্প্রতি এই গোষ্ঠী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে মূলত ইসরায়েলকে লক্ষ্য করে।
হুথি গোষ্ঠী ইয়েমেনের ইরান-সমর্থিত শিয়াপন্থি বিদ্রোহী সংগঠন, যারা সৌদি জোটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140507